চাঁই সাহিত্য সভা
চাঁই ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বৃহত্তর সমাজে তুলে ধরতে "চাঁই সাহিত্য সভা" সংগঠন গড়ে উঠেছে। ভাষা মানুষের মনের ভাব প্রকাশে সাহায্য করে। ভাষা সমাজের ঐতিহ্য বহন করে। ভাষা একটি সমাজের সংস্কৃতি তুলে ধরে। ভাষা একটি সমাজকে প্রকাশ করে। আমাদের দেশে হাজারো ভাষার বৈচিত্র্য পরিপূর্ন। প্রায় ৩০ কিলোমিটার অন্তর মানুষের বোলি পরিবর্তন লক্ষ করা যায়। পরিবর্তন দেখাযায় সমাজের সংস্কৃতিতেও। 'চাঁই ভাষা' চাঁই সমাজের নিজস্ব মাতৃভাষা। যা বর্তমানে প্রায় বিলুপ্ত হতে চলেছে। বিলুপ্ত হতে চলেছে একটি গোষ্ঠী বা সমাজের ঐতিহ্য। এর জন্য দায়ী চাঁই সমাজ। যদি হাজারো ভাষার মধ্যে গোষ্ঠী বা সমাজকেন্দ্রিক কিছু ভাষা সরকারীভাবে স্বীকৃতি পেতে পারে তবে চাঁই ভাষা স্বীকৃতি কেন পাবে না?? এর দায় আমাদের সমাজকেই নিতে হবে। কারণ এই বিষয়ে আমরা উদাসীন। ৫০০০ জনবসতি নিয়ে পশ্চিমবঙ্গের ধিমাল সমাজ যদি তাদের ভাষার স্বীকৃতি পায়, তবে ৩৫ লক্ষ চাঁই সমাজের মাতৃভাষা ' চাঁই ' কেন স্বীকৃতি পাবে না?? সাঁওতালি, টোটো, প্রভৃতি সম্প্রদায় তাদের মাতৃভাষাকে বাঁচাতে পারে, তবে কেন আমরা আমাদের মাতৃভাষাকে বাঁচাতে পারবো না?? মুখে প্...