চাঁই সাহিত্য সভা
চাঁই ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বৃহত্তর সমাজে তুলে ধরতে "চাঁই সাহিত্য সভা" সংগঠন গড়ে উঠেছে।
ভাষা মানুষের মনের ভাব প্রকাশে সাহায্য করে। ভাষা সমাজের ঐতিহ্য বহন করে। ভাষা একটি সমাজের সংস্কৃতি তুলে ধরে। ভাষা একটি সমাজকে প্রকাশ করে। আমাদের দেশে হাজারো ভাষার বৈচিত্র্য পরিপূর্ন। প্রায় ৩০ কিলোমিটার অন্তর মানুষের বোলি পরিবর্তন লক্ষ করা যায়। পরিবর্তন দেখাযায় সমাজের সংস্কৃতিতেও। 'চাঁই ভাষা' চাঁই সমাজের নিজস্ব মাতৃভাষা। যা বর্তমানে প্রায় বিলুপ্ত হতে চলেছে। বিলুপ্ত হতে চলেছে একটি গোষ্ঠী বা সমাজের ঐতিহ্য। এর জন্য দায়ী চাঁই সমাজ। যদি হাজারো ভাষার মধ্যে গোষ্ঠী বা সমাজকেন্দ্রিক কিছু ভাষা সরকারীভাবে স্বীকৃতি পেতে পারে তবে চাঁই ভাষা স্বীকৃতি কেন পাবে না?? এর দায় আমাদের সমাজকেই নিতে হবে। কারণ এই বিষয়ে আমরা উদাসীন। ৫০০০ জনবসতি নিয়ে পশ্চিমবঙ্গের ধিমাল সমাজ যদি তাদের ভাষার স্বীকৃতি পায়, তবে ৩৫ লক্ষ চাঁই সমাজের মাতৃভাষা ' চাঁই ' কেন স্বীকৃতি পাবে না?? সাঁওতালি, টোটো, প্রভৃতি সম্প্রদায় তাদের মাতৃভাষাকে বাঁচাতে পারে, তবে কেন আমরা আমাদের মাতৃভাষাকে বাঁচাতে পারবো না?? মুখে প্রচলিত চাঁই ভাষা নিয়ে অনেকে এগিয়ে এসেছেন। ইতিমধ্যেই চাঁই ভাষায় লেখা অনেক কবি সাহিত্যিক তাদের লিখিত চাঁই ভাষায় সাহিত্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। অনেকে গ্রন্থও প্রকাশ করেছেন। কিছু উল্লেখযোগ্য চাঁই সাহিত্যিকদের মধ্যে রয়েছেন, চাঁই সাহিত্য সভার সংগঠনের সহসভাপতি বরুণ মণ্ডল, রয়েছেন সংগঠনের সাহিত্য সম্পাদক পরিমল মণ্ডল, রয়েছেন সংগঠনের কার্যকরী সভাপতি সন্দীপ মণ্ডল, রয়েছেন সংগঠনের বিশিষ্ট লেখক প্রকাশ মণ্ডল, সংগঠনের সম্পাদক মিঠুন মণ্ডল, কল্পনা মণ্ডল, নৃপেন্দ্রনাথ মণ্ডল, মোহন মণ্ডল, সংগঠনের সভাপতি অধ্যাপক ড. বিজয় কুমার সরকার, জবা মণ্ডল, মনোজ কুমার দাস, গোপাল মণ্ডল, সঞ্জয় কুমার সরকার, পঙ্কজ মণ্ডল, স্বর্গীয় গৌরাঙ্গ মণ্ডল এবং আরও অনেকে। একটি সমাজের আওয়াজ তুলে ধরতে হলে পুরো সমাজকে জেগে উঠতে হবে। আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ভাবে আমাদের আওয়াজ তুলে ধরি।
পিছিয়েপড়া সমাজকে উপরে উঠতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ আমরা অনেক আন্দোলনের মাধ্যমে বর্তমানে অনুসুচিত জাতি (Scheduled Cast) এর অন্তর্ভুক্ত হতে পেরেছি। তার সুবিধাও ভোগ করছি। তবে এখনও আমরা অনেক কিছু আদায় করতে পারি। যেমন আমাদের সমাজের উন্নয়নের জন্য উন্নয়ন পরিষদ (Development Board), সংরক্ষিত বিদ্যালয় ভবন, সংরক্ষিত ভবন, ভাষা অ্যাকাডেমি ইত্যাদি। আসুন আমরা সকলে মিলে আমাদের আওয়াজ জোরালো করি।
বিলুপ্তপ্রায় চাঁই ভাষাকে উজ্জীবিত করতে ও চাঁই সমাজের ঐতিহ্য তুলে ধরতে এই সংগঠন বিগত কয়েক বছরে ধরে প্রয়াস চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে প্রায় ৩৫ লক্ষ চাঁই সমাজের বসবাস শুধুমাত্র মালদা ও মুর্শিদাবাদ জেলায়। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর, নদীয়া এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় বিক্ষিপ্ত ভাবে বসবাস করে চাঁই সমাজ। চাঁই সাহিত্য সভা বাংলার চাঁই সমাজের বিলুপ্তপ্রায় চাঁই ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে বদ্ধ পরিকর। পশ্চিমবঙ্গের বাইরে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এবং ভারতবর্ষের বাইরে নেপাল এবং বাংলাদেশে চাঁই সমাজের বসবাস রয়েছে।
অখিল ভারতীয় চাঁই সমাজ কল্যাণ পরিষদ আমাদের সমাজকল্যাণ মূলক কার্যাবলী পদক্ষেপ নিয়েছে। যা সমাজের উন্নয়নমূলক চিন্তাভাবনাকে
Comments
Post a Comment