জয় চাঁই সমাজ
জাগো চাঁই জাগো। নিজ ঐতিহ্য টিকিয়ে রাখতে দরকার সমাজের ঐক্যবদ্ধতা। একদা রক্ষণশীল চাঁই সমাজ সুদূর উত্তর প্রদেশ থেকে ছাড়িয়ে সারা ভারত বর্ষে তথা বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও মহারাষ্ট্রে ছড়িয়ে পড়ে। আবার ভারতবর্ষ ছাড়িয়ে বাংলাদেশ ও নেপালেও চাঁই সমাজের বসবাস গড়ে ওঠে। আঞ্চলিক আগ্রাসনের প্রভাবে মেহনতি চাঁই সমাজ আজ তার ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য বিলুপ্তির পথে। এই পরিস্থতিতে চাঁই সমাজ তার ঐতিহ্য ফিরে পেতে অখিল ভারতীয় চাঁই সমাজ কল্যাণ পরিষদের নেতৃত্বধীন 'চাঁই সাহিত্য সভা' জোরদার প্রয়াস চালিয়ে যাচ্ছে। চাঁই সাহিত্য সভার সদস্যরা বিভিন্ন চাঁই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিলুপ্তপ্রায় চাঁই ভাষাকে উজ্জীবিত করছেন। সংগঠনের সহসভাপতি মাননীয় বরুণ মণ্ডল মহাশয় জানান, চাঁই সমাজ আজ হীনমন্যতা থেকে বেরিয়ে আসছে। চাঁইদের বাস্তু দেবতা গোঁসাই বা পাঁচ পিরিয়া চাঁই সমাজের পূজ্য দেবতা। সংগঠনের সভাপতি মাননীয় ড. বিজয় কুমার সরকার মহাশয় জানান, চাঁই সমাজের ঐতিহ্য এখনো প্রত্যন্ত গ্রামে বিদ্যমান, সেই প্রত্যন্ত গ্রাম গুলো থেকেই ধীরে ধীরে মূল স্রোতে চাঁইদের সংস্কৃতি ফেরানো সম্ভব। বর্তমানে চাঁই সাহিত্য সভার সদস্যবৃন্দ রা চাঁই ভাষায় সাহিত্য চর্চা ও লেখালেখি করছেন। চাঁই ভাষায় কবিতা, গল্প উপন্যাস লিখেছেন অনেকে। তাদের মধ্যে রয়েছেন পরিমল মণ্ডল, প্রকাশ মণ্ডল, সঞ্জয় কুমার সরকার, বরুণ মণ্ডল, মিঠুন মণ্ডল, চন্দন মণ্ডল, কল্পনা মণ্ডল, নৃপেণ মণ্ডল, আরও অনেকে। সম্মানীয় অধ্যাপক ড. বিজয় কুমার সরকার ২০১৭ সালে প্রথম সম্পূর্ণ চাঁই ভাষায় লেখা 'ধানকে মুঠ' কাব্যগ্রন্থ প্রকাশিত করেন।
অখিল ভারতীয় চাঁই সমাজ কল্যাণ পরিষদ
Chain Community
E-mail : chainsahityasabha@gmail.com
Youtube : https://youtube.com/channel/UCKH0lCpo94_2mXB9b00vOZQ Click here
Facebook : https://www.facebook.com/chainsahityasabha/
Comments
Post a Comment